1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

‘পল্টনেই গণসমাবেশ, এ জন্য যা করা দরকার সব করব’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস।

 

তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ হবে। ঢাকা বিভাগব্যাপী নেতাকর্মীরা সভা করছেন। নয়াপল্টনে ও গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করব। বাইরে থেকে লোকজন আসবে। এ জন্য যা করা দরকার আমরা সব করব।’

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের জন্য গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা আব্বাস বলেন, ‘ইদানিং কোর্টে হাজিরা দিতে গেলে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব পুরোপুরি পূর্বপরিকল্পিত। সরকারের মধ্যে একটা গ্রুপ সভা করে প্রচার চালাচ্ছে, যে কোনো ভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে হবে। তারাই বোমাবাজি করে কিন্তু আমাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সংঘর্ষ চাই না। আক্রমণাত্মক কিছু চাই না। এটা হলো আমাদের বিভাগীয় গণসমাবেশ।

তিনি বলেন, আমরা নয়াপল্টনের জন্য লিখিতভাবে জানিয়েছি। এর আগে এখানে শতাধিক সমাবেশ হয়েছে। গতকালও সমাবেশ করেছি। এমন কী অসুবিধা হবে যে ১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনে করা যাবে না? আমাদের নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময় কথা বলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ