1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

গাইবান্ধা উপ-নির্বাচনে অনিয়ম: ১৩৪ জনের বিরুদ্ধে ইসির ব্যবস্থা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৪৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে অনিয়মের ঘটনায় রিটার্নিং কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি।

 

বৃহস্পতিবার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এ ব্যাপারে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কথা জানান। এসময় তিনি জানান, ১২৫টি কেন্দ্রের কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন।

অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান সিইসি।

উল্লেখ্য, তদন্ত কমিটি সংশ্লিষ্টদের জবানবন্দি ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজকে ভিত্তি করে প্রতিবেদন চূড়ান্ত করে।

এর আগে ১৮, ১৯ ও ২০ অক্টোবর গাইবান্ধা গিয়ে তদন্ত কমিটি সংশ্লিষ্টদের সাক্ষ্যসহ তথ্য উপাত্ত সংগ্রহ করে। ১৩ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন।

গাইবান্ধা-৫-সাঘাটা-ফুলছড়ি- আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী ভোট বর্জন করেন। এরপর ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় গোপন বুথে ঢুকে ভোট নেওয়াসহ নানা অনিয়ম দেখে নির্বাচন কমিশন প্রথমে ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে।পরে উপনির্বাচন বন্ধ ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ