1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ

  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫০৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে ভোলার ভেদুরিয়া থেকে ছেড়ে যায়নি কোনো বোট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তবে কি নিয়ে বা কার সঙ্গে এ দ্বন্দ্ব তা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না। এদিকে যাত্রীদের একটি অংশ জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও সেইসব যাত্রীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। তবে স্বাভাবিক রয়েছে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল।

জানা গেছে, ভোলা-বরিশাল রুটে ২ শতাধিক স্পিডবোট চলাচল করছে। ভোলার ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট এবং বরিশাল থেকে ভেদুরিয়া রুটে চলে আসছিল এসব বোট।

কিন্তু গত দুই দিন ধরে বরিশালের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে বোট চলাচল। নৌ যানের নিরাপত্তার কথা বিবেচনা করে বোট মালিক পক্ষও চালাচ্ছেন না কোনো বোট।

ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটোয়ারি জানান, ভোলার ভেদুরিয়া ঘাটে কোনো সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। তারা বোট চলাচল করতে নিষেধ করেছেন, তাই আমরাও বোট চালাচ্ছি না।

আমাদের বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরও আমরা বোর্ট চালাতে পারছি না। তবে বিষয়টির সমাধানে আলোচনা চলছে বলে জানান তিনি।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে, তাই বোট চলাচল বন্ধ। বিআইডব্লিউটিএ স্পিডবোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ