1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ব্রাজিল শিবিরে স্বস্তির খবর

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন

রিচার্লিশনের জোড়া গোলে দুর্দান্ত জয় নিয়েই বিশ্বকাপের মিশন শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচে তিতের দলের মুগ্ধতা ছড়ানো শৈল্পিক ফুটবলে ভক্ত সমর্থকরা বুদ হয়েছে। তবে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচেই অস্বস্তির খবর পায় ব্রাজিল। গোড়ালিতে চোট পান নেইমার।

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের পর ব্রাজিল শিবিরকে স্বস্তির সংবাদই দিয়েছেন দলের চিকিসৎরা। তারা জানিয়েছেন দ্রুতই মাঠে ফিরতে পারবেন ব্রাজিলে ফুটবল দলের পোস্টার বয় নেইমার।

গত বৃহস্পতিবার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলায় গোল করতে না পারলেও দলটির এমন জয়ে বড় ভূমিকা রেখেছেন নেইমার। আর এ কারণে সার্বিয়া ম্যাচে ৯ বার ফাউলের শিকার হন ব্রাজিলের এই মহাতারকা।

কিন্তু ম্যাচের ১০ মিনিট বাকি থাকতেই ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ২-০ গোলের দারুণ জয়ের দিনেও যা বড় দুশ্চিন্তায়ই ফেলে দিয়েছিল ব্রাজিল কোচ তিতেকে।

সুস্থ হলেও আগামী ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারকে মাঠে নামাবেন না ব্রাজিল কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে ব্রাজিলের শেষ ১৬ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। পরিস্থিতি বিচারে পরের ম্যাচেও বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। শেষ ১৬’র ম্যাচেই মাঠে নামতে পারেন নেইমার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ