1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

মদিনার মসজিদে নববীর আঙিনায় নারীর সন্তান প্রসব

  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩১১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মদিনার মসজিদে নববীর আঙিনায় সন্তান প্রসব করেছেন এক নারী। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি গেজেট।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য নারীদের সঙ্গে ওই নারীও নামাজ আদায় করতে মসজিদে নববীতে এসেছিলেন। নামাজ শেষে মসজিদ ত্যাগ করার সময় হঠাৎ প্রসব বেদনা শুরু হয় তাঁর। এ সময় উপস্থিত কয়েকজন নারী-পুরুষ দ্রুত সৌদি রেড ক্রিসেন্টের মসজিদে নববী শাখার (এসআরসিএ) স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে ওই নারীর চিকিৎসার দায়িত্ব নেন।

সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি গণমাধ্যমকে বলেন, মসজিদে নববীর আশেপাশে রেড ক্রিসেন্টের কয়েকটি অ্যাম্বুলেন্স সবসময় রাখা থাকে। সেসব অ্যাম্বুলেন্সে চিকিৎসক ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ায় ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই নারী নিরাপদে সন্তান প্রসব করেছেন। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি।

বর্তমানে মদিনার বাব জিবরিল স্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন মা ও শিশু।

সৌদির সাধারণ জনগণ ও আগত বিদেশি ওমরাযাত্রীদের যে কোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের জরুরি সেবা পেতে হলে ৯৯৭ নম্বরে ফোন করার পরামর্শ দেন ডা. আল-জাহরানি।

এ ছাড়া, আসাফনি ও তাওয়াক্কালানা অ্যাপ থেকে এসওএস পাঠানো হলেও জরুরি অ্যাম্বুলেন্স সঠিক স্থানে পৌঁছে যাবে বলেও নিশ্চিত করেছেন সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ