1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

প্রকাশ্যে অপু-বুবলীর ‘কাঁদা ছোড়াছুঁড়ি’

  • প্রকাশিত : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৭৭ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী একে একে-অপরকে পছন্দ করেন না, এটা সিনে পাড়ার কম-বেশি সকলেই জানেন। তাদের এই অপছন্দের কারণ শাকিব খান। কারণ দু’জনেই ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে প্রেম-বিয়েতে জড়িয়েছেন। অপুর সঙ্গে দীর্ঘ দশ বছরের সংসার জীবন পেরিয়ে বুবলীর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন শাকিব। যদিও সেই অধ্যায়েও সমাপ্তির গুঞ্জন শোনা যায়।

তবে শাকিবকে কেন্দ্র করে অপু ও বুবলীর মধ্যকার অদৃশ্য দ্বন্দ্ব মাঝেমধ্যেই প্রকাশ্যে চলে আসে। কখনও সাক্ষাৎকারে তারা ইঙ্গিত করে মন্তব্য করেন, কখনও আবার শাকিবের কাছে নিজের অগ্রাধিকার প্রতিষ্ঠায় মেতে থাকেন। তবে এবার প্রকাশ্যেই যেন ঝগড়ায় জড়ালেন অপু-বুবলী!

সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন। যা দেখে নেটিজেনরা খুঁজে পাচ্ছে বিনোদনের খোরাক।

কদিন আগেই ছিলো বুবলীর জন্মদিন। এ উপলক্ষে শাকিব খান তাকে হীরের নাকফুল উপহার দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান নায়িকা। সেই খবরের লিংক নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন অপু। ক্যাপশনে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি- ‘কী যে মজা মজা!’ সঙ্গে কয়েকটি হাসির ইমোজি।

কারও বুঝতে বাকি নেই, অপুর খোঁচার তীর বুবলীর দিকেই। এই তীরের বিপরীতে যেন বোমা ছুঁড়লেন বুবলী! বুধবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখলেন, “একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”

অপু-বুবলীর অন্তর্জাল যুদ্ধে নেটবাসী নানারকম প্রতিক্রিয়া দিচ্ছে। তবে যাকে ঘিরে এই লড়াই, সেই শাকিব খান রয়েছেন নিশ্চুপ। দু’জনের কারও বিষয়েই মন্তব্য দিচ্ছেন না তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ