1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন

  • প্রকাশিত : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২২৪ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই। ক্যান্সারের সঙ্গে লড়াই করে নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে মারা যান ঐন্দ্রিলা।

এর আগে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে চিকিৎসকেরা বলছেন, ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। শনিবার রাতে তিনি অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে থাকলেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।

দুদিন আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলা চোখ খুলছেন না। তার সারা শরীর অসাড়। মুখের কোনো প্রতিক্রিয়া নেই। গতকাল শনিবার সন্ধ্যা থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। রাতে বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় তার।

গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঐন্দ্রিলা। ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছেন এ অভিনেত্রী। গত বুধবার তার হার্ট অ্যাটাক হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ