1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

খুলনায় উৎপাদন কমছে চিংড়ির

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯৮ 0 সংবাদ টি পড়েছেন
ডেস্ক রিপোর্ট // ভাইরাসবাহিত রেণু, সনাতন পদ্ধতিতে চাষ এবং মৌসুমে পানি সংকটের কারণে খুলনা অঞ্চলে কমছে চিংড়ির উৎপাদন। আর এতে রপ্তানিও কমে যাচ্ছে। গত ৫ বছর ধরে উৎপাদন কমে যাওয়ার কারণে প্রক্রিয়াকরণ কারখানা বন্ধের আশঙ্কা করছেন রপ্তানিকারকরা।

 

চিংড়ি চাষিরা জানান, রোগমুক্ত রেণু না পাওয়া, সনাতন পদ্ধতিতে চাষের কারণে কাঙ্খিত উৎপাদন পাওয়া যাচ্ছে না।

দেশের বৈদেশিক মুদ্রার আয়ের একটা উল্লেখযোগ্য অংশ চিংড়ি রপ্তানি থেকে আসে। ২০১৭-১৮ অর্থ বছরে যেখানে খুলনায় চিংড়ি উৎপাদন হয়েছিল ২৭ হাজার ৪৮৩ মেট্রিক টন, সেখানে ২০২১-২২ অর্থ বছরে তা কমে দাঁড়ায় ২৫ হাজার ১২২ মেট্রিক টনে।

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা তিন জেলা মিলে গত অর্থ বছরে চিংড়ি রপ্তানি হয়েছে ৩৩ হাজার ২৭১ মেট্রিক টন। যা আগের অর্থ বছরের থেকে ৫০০ মেট্রিক টন কম।

আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদন কমে যাওয়ায় রপ্তানি কমছে। উৎপাদন বাড়াতে বেশ কিছু প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।

উল্লেখ্য, খুলনা জেলায় এ বছর ৩১ হাজার ১৩৫ হেক্টরে চিংড়ি চাষ হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ