1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

‘২০২৩ সাল সংকটময় হতে পারে’

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩০৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্য সংকট ও চিনে উৎপাদন কমে যাওয়ায় ২০২৩ সাল সংকটময় হতে পারে। এজন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার মজুত কমে যাওয়াসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্য সংকট থেকে যাবে। যে কারণে সবার আগে খাদ্য উৎপাদন বাড়াতে আপ্রাণ চেষ্টা করতে হবে।

তিনি বলেন, গত পাঁচ-ছয় মাসে আমরা খাদ্য সংকট দেখেছি। আগামী এক থেকে তিন বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ বেড়ে যাবে। পর্যাপ্ত বীজ উৎপাদনেরও ব্যবস্থা করা হচ্ছে।

সচিব বলেন, কক কোনো পাকিস্তানি মুরগি না, এটা জয়পুরহাটে ডেভেলপ করা। আমাদের বিজ্ঞানীরাই এটা বানিয়েছেন। তারা এ মুরগির নাম দিয়েছেন ‘সোনালী’। এটি রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার মতো কাজ তারা করেছেন। এভাবে বৈজ্ঞানিক উপায়গুলো ব্যবহার করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশে দক্ষ শ্রমিক পাঠালে তারা উচ্চ বেতনে কাজ পাবেন। এ জন্য শ্রমিকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেয়া হবে। রেমিট্যান্স বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে রেমিট্যান্স পাঠাতে কোনো ফি দিতে হবে না। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক বিষয়টি পরিষ্কারও করেছে। এছাড়া নাম ও পরিচয়পত্র দিয়েই কেবল রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ