1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

খাবার নেই, সন্তান বিক্রির চেষ্টা আফগান মায়ের

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৭৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। অর্থনীতিতে ধুঁকতে থাকা দেশটিতে এতে আরও বিপর্যয়ের মুখে পড়ে।

বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নেয়। এতে হাজার হাজার মানুষ চাকরি হারায়। চরম দারিদ্রসীমায় পড়ে বহু আফগানি।

গতকাল শনিবার তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের বলখ প্রদেশের এক পরিবার চরম দারিদ্রতার কারণে তাদের সন্তান বিক্রি করার চেষ্টা করেছে। তবে স্থানীয়রা পরিবারটিকে খাবার ও অন্যান্য সাহায্য করায় দুই বছরের বাচ্চাটি শেষমেশ বিক্রির হাত থেকে রক্ষা পায়।

বলখের ডেপুটি গভর্নর নুরুল হাদি ইদ্রিস বলেন, আমরা কয়েক দিনের জন্য রেড ক্রসের সঙ্গে বৈঠক করেছি। আমরা এই প্রতিষ্ঠানের সদস্যদের জানাবো কীভাবে আমাদের সহায়তা করা যায়।

তোলো নিউজের রিপোর্টে বলা হয়েছে, ওই নারী জানান, চরম দারিদ্র্যের কারণে তিনি তার সন্তানকে বিক্রি করার চেষ্টায় বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমি সত্যিই কঠিন পরিস্থিতিতে আছি, আমার খাওয়ার কিছু নেই, জ্বালানি ব্যবহার করারও কিছু নেই। শীতের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি।

নাসরিন নামে ওই নারী বলেন, আমার মেয়েকে বিক্রি করে আমাকে শীতের জন্য কিছু আনতে হবে। তিনি দাবি করেন, স্থানীয় সরকার বা কোনো মানবিক সংস্থা এক বছরেরও বেশি সময় ধরে তাকে কোন সহায়তা করেনি।

নাসরিন বলেন, আমি নিজে দুই থেকে তিনবার কর্তৃপক্ষের কাছে যাই, তাদের কাছে হাতজোড় করে তালিকায় আমার নাম লিখতে বলেছিলাম যদি কোনো সাহায্য দেওয়া হয়। তারা উত্তর দিয়েছিল, আমরা আপনার নাম লিখেছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোন সাহায্য পাইনি, বলেন নাসরিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ