1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

যুদ্ধ শেষ হয়নি, ইউক্রেনের হুঁশিয়ারি

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৩৪ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। এরপর সেখানকার মানুষ ইউক্রেনীয় সৈন্যদের উল্লাস করে স্বাগত জানিয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শহরের মানুষ ইউক্রেনের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছে। তারা ইউক্রেনীয় সেনাদল শহরে ঢোকার পর স্লোগান দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে। এমন বিজয় উল্লাসের মধ্যে সতর্ক করেছে ইউক্রেনের কর্মকর্তারা।

দেশটির কর্মকর্তারা বলেছেন, এখনো যুদ্ধ শেষ হয়নি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ইউরি সাক বিবিসিকে বলেন, এখন গা ছেড়ে দেওয়ার সময় নয়। তিনি বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করতাম আমরা খেরসন জয় করব। এখন রাশিয়া বিশ্বাস করছে  যে তারা এই যুদ্ধ কখনোই জিততে পারবে না।’

‘আমরা তাদের মধ্যে আতঙ্ক দেখতে পাই। তাদের প্রোপাগান্ডা মেশিনেও আতঙ্ক দেখতে পাই, বলেন ইউরি। তিনি আরও বলেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি।’

খেরসনের মেয়রের এক মিত্র বলেন, শহরটি এখন পানি, ওষুধ এবং খাবার সংকটে, তবে জরুরি পরিষেবা বিতরণ শুরু হয়েছে। তিনি আরও বলেন ,যুদ্ধের পূর্বে খেরসনের জনসংখ্যা ছিল তিন লাখ ২০ হাজার। বর্তমানে আছে ৭০-৮০ হাজার।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, খেরসন থেকে পালানোর আগে দখলদার বাহিনী গুরুত্বপূর্ণ সব স্থাপনা ধ্বংস করে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শহরটিতে এখন বিদ্যুৎও নেই। তবে বিদ্যুৎ কখন ফিরে আসবে সেই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে খবরে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ