1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ফরিদপুরে ৫ দিন ধরে চিকিৎসক নিখোঁজ

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৩৩ 0 সংবাদ টি পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. জাকির হোসেন (৩০) গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় চিন্তিত সহকর্মী, ডাক্তার ও তার পরিবার। এই ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর হাসপাতালে ডিউটি শেষ করে সহকর্মী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে খুদে বার্তা প্রেরণ করেই নিরুদ্দেশ হন তিনি। এখনও পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, গত ৮ নভেম্বর বেলা ২টা পর্যন্ত তিনি হাসপাতালে কর্মরত ছিলেন। এরপর ৯ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ডাক্তার মো. জাকির হোসেন আমাকে একটি ম্যাসেজ দেন, তার শাশুড়ি খুবই অসুস্থ তাকে জরুরি বাড়ি (মানিকগঞ্জে) যেতে হচ্ছে। এরপর আমি ঘুম থেকে উঠে তাকে মোবাইল করলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। একই ম্যাসেজ তিনি তার সহকর্মী ডা. মঈন উদ্দিন আহমেদকেও (সেতু) দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ১০ নভেম্বর রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, তার স্বামী ডা. জাকির হোসেনকে ২ দিন ধরে মোবাইলে পাচ্ছেন না। তখনই আমি চিন্তায় পড়ে যাই এবং বিস্তারিত বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলি। তার স্ত্রীকেও ডা. জাকির হোসেন ম্যাসেজ দিয়ে জানিয়েছিল, যে তার মোবাইল বন্ধ থাকবে এবং মোবাইলে চার্জ হচ্ছে না। তারপর রাতেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার রাতে আমি ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ডা. জাকির হোসেনের বিষয়ে ডা. মহসিন উদ্দিন ফকির একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তার মোবাইল ট্যাগ করে সন্ধান করার চেষ্টা করছি। শুক্রবার দুপুরে ডা. জাকির হোসেনের ভাঙ্গা সরকারি বাসভবনে তল্লাশি করা হয়েছে। তবে কোনো আলামত পাওয়া যায়নি। তার ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। তার সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ