1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

যুবলীগের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি যুবলীগের তথ্যপ্রযুক্তির সংযোজন দেখে প্রশংসা করেন। পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের জন্য অ্যাপস তৈরির নির্দেশ দেন তিনি।

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Untitled-1ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঞ্চে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সম্পর্কে অবহিত করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম খান অনিক, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের আমলে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে যুক্ত রয়েছে। গ্রাম থেকে বসে পৃথিবীর যেকোনও স্থানে যোগাযোগ করতে পারছে। এটা সম্ভব হয়েছে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় থাকার কারণে। আজ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নেতৃত্বে যুবলীগের অনিক, এলিট ও সৈকত যুবলীগকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্বের সঙ্গে সংযুক্ত করেছে। আমি এই উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ দিচ্ছি।’

ছবি: ফোকাস বাংলাছবি: ফোকাস বাংলা

অ্যাপ ও ওয়েবসাইট প্রসঙ্গে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সংগঠনের সারা দেশের কর্মকাণ্ড, সংগঠনের জনশক্তি, তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ, কর্মীদের ডাটা সংরক্ষণ করা হবে। এ ছাড়া কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ভিডিও-অডিও বার্তা, নোটিশ, কেন্দ্রীয় কর্মসূচি এবং সারা দেশের সাংগঠনিক কর্মকাণ্ড আপলোড করতে পারবে।’

22222222222ছবি: ফোকাস বাংলা

তিনি আরও বলেন, ‘সারা দেশের নিবন্ধিত সদস্যদের ডাটা থাকবে অ্যাপে। যেকোনও কর্মী উপজেলা, জেলা শাখার অনিয়ম, স্বেচ্ছাচারিতা বা গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ দিতে পারবেন। শুধু অভিযোগ বক্স সভাপতি নিজে তদারকি করবেন।’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘বিএনপির সময় বাংলাদেশকে বলা হতো ‘ব্রিডিং গ্রাউন্ড অব টেরোরিজম’। সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এখন বলা হচ্ছে ‘নেক্সট এশিয়ান টাইগার’। উন্নয়নের পুরোটাই নেতৃত্বের দূরদর্শিতার ওপর নির্ভর করে। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ এখন বিশ্বনেতাদের চোখে উন্নয়নের মডেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ