1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

পুরুষদের যৌন হয়রানি নিয়ে সিনেমা

  • প্রকাশিত : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // নাটক, টেলিছবি বা সিনেমার গল্পে নারীর বিরুদ্ধে যৌন হয়রানি কথা উঠে এসেছে নানাভাবে। এবার যৌন হয়রানির শিকার পুরুষদের কথা বলবে সিনেমা। তরুণ নির্মাতা ইফ্ফাত জাহান তার প্রথম ওয়েবফিল্ম হিসেবে বেছে নিয়েছেন এমনই এক গল্প। ‘মুনতাসীর’ শিরোনামের এই সিনেমার কাজ ইতিমধ্যেই শেষ করেছেন তিনি।

নির্মাতা ইফ্ফাত জাহান জানান, গত ৯ অক্টোবর শুরু হয় শুটিং। আর দুই ধাপে ১০ দিনেই শেষ হয়েছে এর কাজ।

নির্মাতার ভাষ্য, ‘বাংলাদেশে বেশির ভাগ সময়ই নারীদের যৌন হয়রানি কথা শোনা যায়। আর এ নিয়ে অনেক কাজ হয়েছে শোবিজে। তবে পুরুষেরাও কিন্তু কম যৌন হয়রানির শিকার হন না। মেয়েশিশুদের মতো ছেলেশিশুরাও কিন্তু নানাভাবে যৌন হয়রানির শিকার হয়। আমি সেখান থেকেই গল্পটা শুরু করেছি। নারী পুরুষ সবাই কিন্তু কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার। আর সেই ভাবনা থেকে “মুনতাসীর”।’

এই ওয়েবফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শতাব্দী ওয়াদুদ, অশোক বেপারী, মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, ফারহানা হামিদ, ইকবাল হোসেইনসহ অনেকে। আগামী ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবসে ‘মুনতাসীর’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ