1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

যুক্তরাষ্ট্রে বিচারবহির্ভূত হত্যা তিন হাজার: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩০০ 0 সংবাদ টি পড়েছেন

যুক্তরাষ্ট্রে গত তিন বছরে পুলিশের হাতে ‘‘তিন হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যার” শিকার ও ১৫ লাখ নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তার দাবি একই সময়ে বাংলাদেশে মাত্র তিনজন নিহত ও হাতে গোনা কয়েকজন নিখোঁজ হয়েছে।

সোমবার সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারপরও সবাই এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করে; তাদের লজ্জা হওয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে। এটি বিশ্বের মধ্যে রেকর্ড। বিএনপি আমলে রপ্তানি ছিল মাত্র ১২ বিলিয়ন ডলারের। আর বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে, যা তাদের তুলনায় বহু গুণ বেশি। বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দশ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে বোমাবাজি, খুন বেড়ে যাবে। বিএনপির জন্ম খুনের মধ্য দিয়ে। তারা খুনির পার্টি।

সভায় বিশেষ অতিথি আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে উদ্দেশ করে বলেন, ৯৯ শতাংশ ভোট যারা রাতের আঁধারে করেছিল তারা এখন আমাদের ভোট শেখায়। গণতন্ত্র শেখায়। আমাদের গণতন্ত্র শেখাতে আসবেন না। শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন।

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ