1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন

অনুমতি মিলেছে, শুক্রবার ঢাকায় আসছেন নোরা ফাতেহি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৮৯ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // অবশেষে ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি। সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রণালয় শিল্পীর আগমনের অনুমতি দিয়েছে। উইমেন লিডারশিপ করপোরেশন এর এক আবেদনের প্রেক্ষিতে ‘বাংলাদেশে নারী ক্ষমতায়ন’ শীর্ষক গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডের একটি ডকুমেন্টারি শুটিংয়ের জন্য ভারতীয় এই শিল্পীকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া বলেন, নোরা ফাতেহি আমাদের একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেবেন। আমাদের একটি অনুষ্ঠান আছে সেটিতে তিনি থাকবেন। মূলত মন্ত্রণালয়ের কাছে সেভাবেই আমরা অনুমতি চেয়েছি। মন্ত্রণালয় আমাদের অনুমতি দিয়েছে। ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে আমাদের অনুষ্ঠানটি যথা সময়ে হবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এর বাইরে কোন অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারবেন না।

এর আগে নোরা ফাতেহির ঢাকার মঞ্চে নাচার সকল প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ