1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দেশে ডলারের কোনো সঙ্কট নেই: ড. মোমেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২১১ 0 সংবাদ টি পড়েছেন

দেশে ডলারের কোনো সঙ্কট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, দেশে ডলারের কোনো সঙ্কট নেই।

আগের চেয়ে ডলারের যথেষ্ঠ মজুদ রয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর বুয়েটের খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল ৩ বিলিয়ন ডলার। এখন ৩৪-৩৫ বিলিয়ন ডলার। আমাদের এখন কোনো ডলার সঙ্কট নেই।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, অনেক দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। সে কারণে সরকার এ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়ে থাকতে পারে। তবে এলসি নিয়ে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে।

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে এখন সারা বিশ্বে জ্বালানি সঙ্কট চলছে। সে কারণে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনাই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ