1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

৩২ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিচ্ছেন মা

  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩২ দিনের শিশুসহ এক প্রসূতি।

রোববার (৬ নভেম্বর) তিনি শিশুসহ পরীক্ষা কেন্দ্রে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানার পর তাকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেন।

জানা গেছে, রাজিয়া সুলতানা নামের ওই পরীক্ষাথার্থী মাত্র ৩২ দিন আগে মা হন। এদিকে শিশু সন্তান অন্যদিকে পরীক্ষা। পরীক্ষা না দিলে এক বছর তিনি পিছিয়ে যাবেন।

তাই শিশু সন্তানকে কোলে নিয়েই পরীক্ষা কেন্দ্রে আসেন। এ বিষয়টি কেন্দ্র সচিব ও অন্যান্যের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারেন।

তিনি পরে বিশেষ ব্যবস্থায় ওই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মানবিক বিবেচনায় ওই প্রসূতিকে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।

বাচ্চা রাখার জন্য অন্য একজনকে পাশে থাকার সুযোগ দেওয়া হয়। তার পরীক্ষার কক্ষ পরিদর্শক হিসেবে একজন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, তিনি জানতে পারেন ৩২ দিনের এক দুধের শিশুকে নিয়ে একজন প্রসূতি পরীক্ষা দিতে এসেছেন।

এটি জানার পরই মানবিক বিবেচনায় তিনি সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ওই প্রসূতিকে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি জানান, মানবিক বিবেচনায় একজন মাকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে।

তবে তার কক্ষ পরিদর্শক রাখাসহ অন্যান্য বিধি বিধান যথাযথভাবে পালন করা হচ্ছে। পরিক্ষার্থী রাজিয়া সুলতানা ইউএনও সহ কতৃপক্ষের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ