1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইমরানের সভায় যেতে বিয়ের আসর ছেড়ে পালালেন বর!

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // প্রিয় রাজনৈতিক নেতার ডাকে সাড়া দিতে বিয়ের দিন হবু কনেকে ছেড়ে পালিয়েছেন এক যুবক। এই ঘটনা পাকিস্তানের। রিপোর্ট, সিদরা নাদিম নামে এক তরুণী ইজাজকে বিয়ে করবেন বলে বিয়ের আসরে অপেক্ষায় ছিলেন। বিয়েতে হাজিরও হয়েছিলেন ইজাজ। কিন্তু হঠাৎ বেপাত্তা হয়ে যান বিয়ের আসর থেকে।

পরবর্তীতে জানা যায়, তিনি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খানের ডাকা চলমান আজাদি মার্চে যোগ দিতে লাহোর চলে গিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

বরের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সিদরা নাদিম। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভালবেসে বিয়ে করতে চেয়েছিলেন ইজাজকে। কিন্তু ইজাজ তার থেকেও প্রিয় রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দেবেন, তা ভাবতে পারেননি তিনি। দুঃখ করে নাদিম বলেছেন, বিয়ের জন্য ক্যাটারিং সার্ভিস, ডেকোরেটর সবাইকে টাকা দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু ইজাজের প্রস্থানে সব টাকা পানিতে গেল।

বিয়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন সিদরা বুঝতে পারেন আপাতত তার বিয়েটা হচ্ছে না, তখন ইমরানকে খোলা চিঠি লিখে তিনি ইজাজকে দ্রুত বিয়ের আসরে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এত কিছুর পরেও ইজাজ অবশ্য ফেরেননি। তিনি তখন মিছিলের সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিদরা নাদিমও ইমরান এবং তার দলের ভক্ত। তাই এত কিছুর পরও তিনি জানিয়েছেন যে, বিয়ের পর ইজাজের সঙ্গে তিনি মিছিলে হাঁটবেন। হাতে হাত ধরে তারা পাকিস্তানের উন্নয়নের জন্য ইমরানের পাশে দাঁড়াবেন বলেও দাবি করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ