1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এবার সিনেমা নিয়ে আসছেন মাহফুজুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২২২ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // গান গেয়ে আলোচনায় আসেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি বছর দুই ঈদেই দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। তবে এবার এর সঙ্গে যুক্ত হলো সিনেমা। ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় নির্মিত হবে সিনেমা ‘ভালোবাসি তোমায়’।

আর এই সিনেমার প্রধান দুই চরিত্রে থাকছেন কায়েস আরজু ও শিরিন শিলা। এর কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এই সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আনোয়ার শিকদার।

জানা গেছে, ‘ভালোবাসি তোমায়’র শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম সব লোকেশনে সিমোর দৃশ্যধারণ করা হবে।

চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘ছবির গল্পটি অনেক সুন্দর। গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্প। আর আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই আমি ছবির প্রেমে পড়েছি। আশা করি, দর্শকদের সুন্দর একটি ছবি উপহার দিতে পারব।’

‘ভালোবাসি তোমায়’ সিনেমায় আরও অভিনয় করবেন- অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজীসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ