1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩১২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। কিন্তু বৈশ্বিক কারণ-তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।

তিনি বলেন, মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, আবার কখনো খারাপ। প্রধানমন্ত্রীও যেটা বলেছেন- সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু তিনি বারবার বলছেন। তিনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন। যাতে আমাদের সমস্যা না হয়।

আজকের সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের খবরটা দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, সয়াবিন তেলের বিষয়টি আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। খুব শিগগিরই আবার বসে স্টাডি করে তারা বিষয়টি নির্ধারণ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ