1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সিসি ক্যামেরা ব্যবহারে দায়িত্বশীলতা বেড়েছে, কমেছে অনিয়ম: সিইসি

  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৭৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ভোটের অনিয়ম বন্ধে সিসিটিভি ব্যবহারের কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে, একইসাথে অনিয়মও অনেকাংশে কমেছে।

বুধবার (২ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে চারটি পৌরসভার নির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি জানান, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল আটটা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনারসহ মাননীয় কমিশনারবৃন্দ কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

৪ পৌরসভার ৩৬ টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ৬২ টি। ভোট কক্ষ রয়েছে ৩৮৩ টি। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। মোট ৫০৫ টি সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

কুমিল্লা সিটি কর্পোরেশন, ঝিনাইদহ পৌরসভার, গাইবান্ধা ৫ উপ নির্বাচন সিসিটিভির মাধ্যমে সফলভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় ৪ পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে। ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত পরবর্তী সকল নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ