1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ধর্ষণে অন্তঃসত্ত্বা কলেজছাত্রী, গ্রেপ্তার শিক্ষক

  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৭৯ 0 সংবাদ টি পড়েছেন
বগুড়া প্রতিনিধি // বগুড়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক জিন্নাতুল ইসলাম প্রামানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষক জিন্নাতুল ইসলাম প্রামানিক সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

মামলা সুত্রে জানা যায়, গত ৩-৪ বছর আগে প্রাইভেট পড়ার মাধ্যমে শিক্ষক জিন্নাতুলের সাথে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই মেয়েকে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে জিন্নাতুল।

এছাড়া শিক্ষক জিন্নাতুল ওই শিক্ষার্থীর নগ্ন ছবি ও ভিডিও তুলে শারীরিক, মানসিক নির্যাতন এবং ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে।

গত ১০ অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ ধর্ষণ করে। এতে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে সন্তান নষ্টের জন্য হুমকি দেয় এবং মারপিট করে।

পরে ওই শিক্ষার্থী মঙ্গলবার সকালে নিজে বাদী হয়ে শিক্ষক জিন্নাতুন ইসলামকে আসামি করে বগুড়া সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই সন্ধ্যায় শিক্ষক জিন্নাতুলকে পুলিশ গ্রেফতার করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম বলেন, শিক্ষার্থী নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামি জিন্নাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হবে। ভুক্তভোগী শিক্ষার্থীকে শারীরিক পরিক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ