1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

১৭ ডিসেম্বর ঢাকায় সম্মেলন করবে হেফাজতে ইসলাম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৯৮ 0 সংবাদ টি পড়েছেন

ডেস্ক রিপোর্ট // আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গতকাল সোমবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিছ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধু হেফাজত ইসলামের উলামা নয়, আমরা সার্বজনীনভাবে সর্বস্তরের উলামাদের নিয়ে সম্মেলন করব।

এছাড়া বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ এবং পুনর্বিন্যাস করা হয় এবং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মাওলানা তাজুল ইসলামকে আহ্বায়ক এবং মাওলানা মাওলানা লোকমান হাকিমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির ঘোষণা দেয়া হয়।

বৈঠকে ব্যক্তি উদ্যোগে জাতীয় পর্যায়ের যে কোনো কাজে হেফাজতের পদ-পদবি ব্যবহার না করতে হেফাজতের আমির সংগঠনের সদস্যদের সতর্ক করেন।

এছাড়া জেলা কমিটি গঠন করতে মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটিতে এতে আরও আছেন, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মীর ইদরীস, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী ও মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ