?> ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৮৬, হাসপাতালে ভর্তি প্রায় ২২ হাজার ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৮৬, হাসপাতালে ভর্তি প্রায় ২২ হাজার – Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ
  1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. bennett_ls2jvp@gmail.com : bennett :
  5. bangladeshcrimenewscv@yahoo.com : nizeezci :
  6. wordpUser10@org.com : supe1User10 :
  7. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৮৬, হাসপাতালে ভর্তি প্রায় ২২ হাজার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ডেঙ্গুতে অক্টোবরে রেকর্ড ৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৯৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতি থেকে জানা গেছে, চলতি বছরের মে থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে আক্রান্ত দ্বিগুণের বেশি।

জানা গেছে, সেপ্টেম্বরে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন। ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়। আগস্টে ১১ জনের মৃত্যু হয়। জুন মাসে একজন ও জুলাইয়ে ৯ জন মারা যান। এবছর ডেঙ্গুজ্বরে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হন ২৬ হাজার ৬২৩ জন।

উল্লেখ্য, দেশে এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ১০৫ জন মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ