1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

অ‌্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে আটক ৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৭১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর খিলক্ষেত ও পল্টন থানা এলাকা থেকে ৬৩ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলি‌শের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃতদের নাম- আ. গনি চৌকিদার ওরফে ওসমান গণি, শামীম, ইয়াকুব, মামুন মোল্লা ও সুজাত আলী।

গোয়েন্দা-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম রেজাউল হক জানান, রাজধানী‌তে বিশেষ অভিযান পরিচালনাকা‌লে তথ্য পাওয়া যায়, সোমবার বিকে‌লে তিন মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলা থে‌কে গাঁজা সংগ্রহ করে অ‌্যাম্বু‌লে‌ন্সে ক‌রে খিলক্ষেতের দিকে যা‌চ্ছে। ওই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম খিলক্ষেত থানার তিনশ ফিট পিকআপ স্ট্যান্ড সামনে অবস্থান নেয়।

কাঙ্ক্ষিত অ‌্যাম্বুলেন্সটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে অ‌্যাম্বুলেন্স রেখে পালানোর সময় ওসমান গণি, শামীম ও ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়। পরে অ‌্যাম্বুলেন্সটি তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় এ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

‌তিনি আরও জানান, একই দিনে অপর এক অভিযানে সোমবার রাতে পল্টন থানার সাবেক গুলিস্তান এলাকার শাহ আলম এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ মামুন ও সুজাত আলীকে গ্রেপ্তর করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

রেজাউল হক বলেন, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় কর‌তেন।

গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে খিলক্ষেত ও পল্টন থানায় মাদব মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ