1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

১২ মামলার আসামি জাহাজভাঙা কারখানার মালিক গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪৯৬ 0 সংবাদ টি পড়েছেন
চট্টগ্রাম প্রতিনিধি // চট্টগ্রামের সীতাকুণ্ডে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম হাবীব (৬০) নামে এক জাহাজভাঙা কারখানা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ১২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিন বছর যাবত পলাতক ছিলেন।

রোববার দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবীব উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ সাগর উপকূলে অবস্থিত হাবীব স্টীল নামক জাহাজভাঙা কারখানার মালিক।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ।

তিনি জানান, গ্রেপ্তার হাবিবের বিরুদ্ধে সীতাকুণ্ড, পাহাড়তলী, ডবলমুরিং, হাটহাজারী, ঢাকার শ্যামপুর ও মতিঝিল থানায় ১২টি মামলা রয়েছে। যার মধ্যে আটটি মামলায় সর্বোচ্চ এক বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা রয়েছে। এছাড়া বাকি চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার জাহাজভাঙা কারখানা মালিকের নামে থাকা মামলাগুলো বেশিরভাগ লেনদেন সংক্রান্ত।

তিনি আরও বলেন, ‘তিনি সাজা ও গ্রেপ্তার এড়াতে তিন বছর ধরে পালিয়ে বেড়ান। তবে রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ