1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বকাপে বাণিজ্যিক কর্মকাণ্ডে সাকিব!

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন

যেন ভিন্ন ধাতুতে গড়া সাকিব আল হাসান। অনিয়মকেই নিয়ম বানিয়ে নেওয়া এই তারকা বারবার বিতর্কিত হচ্ছেন বিভিন্ন সমালোচনাপূর্ণ কর্মকাণ্ডে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ অধিনায়ককে দুবার বিতর্কিত সংবাদের শিরোনাম হতে দেখা গেছে।

সবশেষ সাকিবের বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে তাসকিন আহমেদকে নিয়ে সিডনিতে পৌঁছে দলের নিয়ম ভেঙে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, অনুষ্ঠানে গিয়ে ১৫ হাজার ডলার সম্মানী নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন।

এর আগে ব্রিসবেনে বাংলাদেশ দলের অনুশীলনের মাঝে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন বলে অভিযোগ ওঠে সাকিবসহ পুরো দলের বিরুদ্ধে।

সিডনির ঘটনায় জানা যায়, বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজনের আপত্তি উপেক্ষা করে তাসকিন আহমেদকে অনুষ্ঠানে নিয়ে গেছেন সাকিব। সেদিনই (মঙ্গলবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলবল নিয়ে সিডনিতে পৌঁছান। তবে এই ঘটনা বিসিবির দুই পরিচালক সভাপতিকে অবহিত করেন।

সাকিবের বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা অনুষ্ঠানটি বাতিল করেছিলাম। সাকিবকে যেতে নিষেধ করা হলেও শোনেনি। বিষয়টি বোর্ড জানে। বিশ্বকাপ শেষে যা করার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ