1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় কারাগারে আ.লীগ নেতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আত্মহত্যা প্ররোচনার মামলায় নাটোরের নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াসকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে পুলিশ। বিকেলে শুনানি শেষে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রীটা প্যানেল মেয়র পিয়াসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শরিফুল ইসলাম পিয়াসের আইনজীবী মালেক শেখ এতথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের ১ মার্চ নাটোর শহরের বড়গাছা এলাকায় বসবাসকারী পিয়াসের দ্বিতীয় স্ত্রী পলি খাতুন আত্মহত্যা করেন।

এ ঘটনায় পলির মা একই পৌরসভার কাউন্সিলর শামসুন্নাহার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চার্জশিট দাখিলের পর নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় পিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ওই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আজ দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। আগামী সপ্তাহে জামিনের জন্য আবেদন করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ