1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মিরসরাইয়ে ড্রেজারডুবি, উদ্ধার হলো ৮ জনের লাশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবে নিখোঁজ হওয়া আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনার প্রায় ৬৩ ঘণ্টা পর নিহত আট শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলো।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিন শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শাহীন মোল্লা (৩৮), তারেক (২০) ও বশর হাওলাদার (৩৫)।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আলম সরদার (৪০) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। তারও আগে উদ্ধার করা হয় ইমাম মোল্লা (২৫), মাহমুদ মোল্লা (২২), জাহিদুল ইসলাম (২৫) ও আল-আমিনের (২০) মরদেহ। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদরের জৈনকাঠি ইউনিয়নে।

ড্রেজার থেকে বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ ওঠায় সৈকত-২ নামের ড্রেজারটি মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ড্রেজারের মালিক সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানকে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিয়েছে বেপজা। ড্রেজারটিতে থাকা ৯ শ্রমিকের মধ্যে তিনি কিনারে আসতে পারলেও বাকি ৮ শ্রমিক আটকা পড়েন।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘আমরা ড্রেজারের নিচে চাপা পড়া সবার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত আমরা পাঁচজনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। আজ সকালে আবার উদ্ধার অভিযান শুরু করে বাকি তিনজনের মরদেহ উদ্ধার করেছি। পুলিশি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দেব।’

এর আগে গত সোমবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে ৮ জন শ্রমিকসহ বালু উত্তোলনের ড্রেজারটি ডুবে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ