1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সন্ধ্যা হলে ছিনতাইয়ে নামেন তারা ৮জন

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৭০ 0 সংবাদ টি পড়েছেন
চট্টগ্রাম প্রতিনিধি // ওরা ৮জন। তাদের সকলের পেশা ছিনতাই। সন্ধ্যা হলেই এক জায়গায় জড়ো হন তারা। এরপর টার্গেট ঠিক করে ভোররাত পর্যন্ত চলে ছিনতাই। সাধারণ লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নেন সবকিছু।

মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের গণশৌচাগারের পাশ থেকে এ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জয় বড়ুয়া (২১), মো. সোহেল (২৪), মো. জুনায়েদ (২৩), মো. বাচ্চু প্রকাশ বুলেট (৩৪), শহিদ হাওলাদার (৩৪), মো. রাসেল (২৪), মো. জাকির (২৯) ও মনির হোসেন (১৯)।

এদের মধ্যে গ্রেপ্তার জয় বড়ুয়ার বিরুদ্ধে ১০টি ডাকাতি ও অস্ত্র আইনে, মো. সোহেলের বিরুদ্ধে ৩টি ডাকাতি ও অস্ত্র আইনে, বাচ্চু প্রকাশ বুলেটের বিরুদ্ধে ২টি ডাকাতি ও চুরি আইনে, শহিদ হাওলাদারের বিরুদ্ধে ১টি ডাকাতি আইনে, রাসেলের বিরুদ্ধে ২টি ডাকাতি ও দ্রুত বিচার আইনে মামলা বিচারাধীন রয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির।

তিনি বলেন, রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র; এমন তথ্যের ভিত্তিতে রাতেই পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি ছোরা উদ্ধার করা হয়। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অবৈধ ছোরা নিয়ে কোতোয়ালী থানা এলাকা তারা ডাকাতি করে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ