1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৪৯ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // কট্টর ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জিয়া মেলোনিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যদেরও বেছে নিয়েছেন তিনি। এর মাধ্যমে ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নেতা বেনিতো মুসোলিনির পর মেলোনিই হতে যাচ্ছেন দেশটির প্রথম কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী।

মেলোনি বলেছেন, তার প্রশাসন দৃঢ়ভাবে নেটোপন্থী ও ইউরোপীয় ইউনিয়নপন্থী হবে। এই মূলভিত্তির সঙ্গে যিনি একমত হবেন না তিনি নতুন সরকারের অংশ হতে পারবেন না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার দেশটির স্থানীয় সময় সকালে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবে। এরপর আগামী সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবেন তারা।

মেলোনির (৪৫) নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অফ ইতালি, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফরচা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায়।

ইতালির ৬৮তম সরকারের প্রধান হচ্ছেন মেলোনি। এ সরকার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের স্থলাভিষিক্ত হবে। দ্রাগি প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ দায়িত্বের একটি পালন করতে শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত মেলোনিকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে; এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্দার হুমকি, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেইন যুদ্ধকে ঘিরে একটি ঐক্যফ্রন্ট গঠন করা।

শুক্রবার রাজধানী রোমের কুইরিনালে প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লা সঙ্গে সাক্ষাৎ করেন মেলোনি। এরপর প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তা উগো জাম্পেত্তি সাংবাদিকদের বলেন, ‘জর্জিয়া মেলোনি নির্দেশ মেনে তার মন্ত্রীদের তালিকা জমা দিয়েছেন।’

তালিকা অনুযায়ী, ব্রাদার্স অব ইতালির রাজনীতিকরা মন্ত্রিসভার ৯টি পদ পাচ্ছে আর লিগ ও ফরচা পার্টি উভয়েই পাঁচটি করে পদ পাচ্ছে, টেকনোক্রাটরা পাবেন বাকি পাঁচটি পদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ