1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবক আটক

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৬০ 0 সংবাদ টি পড়েছেন
ডেস্ক রিপোর্ট // ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক যুবকের নাম জে.এম (২৩)।

বুধবার মধ্যরাতে ইতালির দক্ষিণে নেপোলি বন্দরের পিসাকানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী পুলিশ রাতে ডিউটি শেষে নেপোলি বন্দরের পিসাকানে হাঁটছিলেন। ওই বাংলাদেশি আগে থেকেই নারী পুলিশকে অনুসরণ করছিলেন। এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে ধর্ষণ করা হয়। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন।

পরে ওই নারী পুলিশ এক ট্রাকচালকের সহযোগিতায় পুলিশকে কল দেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত বাংলাদেশি অবৈধ ও পক্ষপাতদুষ্ট। তার বিরুদ্ধে নারী পুলিশকে হত্যাচেষ্টা ও ধর্ষণের জবাবদিহিতার মামলা করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় গণমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কমিউনিটি ব্যক্তিত্ব ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুরো বাংলা কমিউনিটির জন্য কলঙ্কময় একটি অধ্যায় সৃষ্টি করলো সে। এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের প্রতি স্থানীয়দের মধ্যে ঘৃণা জন্মাবে।

তিনি বলেন, এ কাজের উপযুক্ত শাস্তি পেলে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করতে কেউ সাহস পাবে না। সবার কাছে অনুরোধ দেশের স্বার্থে এ ধরনের ঘৃণ্য কাজ থেকে সবাই দূরে থাকুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ