1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ

  • প্রকাশিত : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী দুদিনের মধ্যে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। তবে, দেশে এর প্রভাব খুব একটা না পড়লেও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামী দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার অবনতি হতে পারে। এ ছাড়া লঘুচাপের পরবর্তী ধাপ কতো দূর যাবে, গতিপ্রকৃতি কোন দিকে যাবে, এর ওপর নির্ভর করছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

এদিকে উত্তরাঞ্চল দিয়ে শীতল হাওয়া বইতে শুরু করেছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকায় সকালবেলা কুয়াশা পড়া শুরু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দীপে এবং সর্বনিম্ন ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ