1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

বাজার থেকে চিনি ‘উধাও’

  • প্রকাশিত : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৯৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দফায় দফায় দাম বাড়ার পরও বাজারে চিনির সংকট দেখা দিয়েছে। এ জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিল মালিকদের দুষছেন। অন্যদিকে মিল মালিকরা গ্যাস সংকটকে দায়ী করছেন।

তিন দফায় বেড়ে খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকা পর্যন্ত। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকায়। এর আগে গত ৬ অক্টোবর কেজিপ্রতি ছয় টাকা বাড়িয়ে চিনির দাম ৯০ টাকা নির্ধারণ করে সরকার।

শুক্রবার রাজধানীর লালবাগ, নিউমার্কেট, হাতিরপুল, কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন পরিস্থিতি জানা গেছে।

রাজধানীর নিউমার্কেটের দোকানদার মাহমুদ হোসেন বলেন, বাজারে চিনির সরবরাহ কমেছে। কোম্পানিগুলো প্যাকেটজাত চিনি সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে।

ভোক্তাদের অভিযোগ, ভোজ্যতেলের মতো চিনির বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, মিল মালিকরা চিনি সরবরাহ কমিয়ে দিয়েছেন। চাহিদা অনুযায়ী চিনি দিচ্ছেন না। মিলাররা মজুত করে সংকট সৃষ্টি করছেন।

তবে এসব অভিযোগ উড়িয়ে দেন মিল মালিকরা। তারা জানান, গ্যাস সংকটে ভুগছে চিনি পরিশোধনকারী কারখানাগুলো।

কারওরান বাজারের ব্যবসায়ী লাভলু মিয়া জানান,  কিছু চিনি আছে। সেগুলো পাইকারিতে আমরা কেজি ১০০ টাকা দরে বিক্রি করছি। খুচরা ব্যবসায়ীরা ১০৫ টাকায় বিক্রি করছেন।

লালবাগের রুবেল স্টোরের মালিক মো. জানান, কিছু প্যাকেট ছিল, বিক্রি হয়ে গেছে। বিক্রি করার মতো এখন খোলা বা প্যাকেট কোনো চিনিই নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ