1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ধামরাইয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু

  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৭৯ 0 সংবাদ টি পড়েছেন
সাভার প্রতিনিধি // সাভারের ধামরাইয়ে পঞ্চাশোর্ধ এক সবজি বিক্রেতা কর্তৃক ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটি আহত অবস্থায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ।

এর আগে গত শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে বাড়ীর পাশের জমির একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে রতন কুমার সাহা নামের ওই সবজি বিক্রেতা। অভিযুক্ত রতন কুমার সাহা (৫৫) ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে। সে পেশায় একজন সবজি বিক্রেতা।

এই বিষয়ে শিশুটির মা সীমা বেগম বলেন, আমার মেয়েকে রতন সাহা ধর্ষণ করার পর বাসায় এসে গুরুতর অসুস্থ হয়ে যায়। পরে আমরা স্থানীয় ঠান্ডু মেম্বারকে বিষয়টি জানালে তিনি আমাকে আর অভিযুক্ত রতন সাহাকে ডেকে আমার হাতে ৫ হাজার দিয়ে মহিলা মেম্বার রওশনারা আক্তার এবং অভিযুক্ত রতন সাহার ছেলে লিটন সাহাকে সঙ্গে করে হাসপাতালে পাঠায়। তারাই সেখানে চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন।

তিনি আরো জানান, ঠান্ডু মেম্বার আমাকে বলেছিলেন আমার মেয়ে সুস্থ হলে বিষয়টি তিনি মিমাংসা করে দিবেন। কিন্তু তারা আমার মেয়ের আর কোন খোঁজ খবর নেয়নি তাই আজকে থানায় এসেছি অভিযোগ করতে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

 

এই বিষয়ে নান্নার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম ঠান্ডুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি মীমাংসা চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার পরদিন বিষয়টি নিয়ে উভয়পক্ষ আমার কাছে এসেছিলো। পরে আমি আহত শিশুটিকে অভিযুক্তের কাছ থেকে দুই হাজার এবং আমার নিজ থেকে তিন হাজার টাকা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাই।

বিষয়টি পুলিশকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আজকে জানিয়েছি। তবে ঘটনা জানার সাথে সাথে পুলিশকে না অবহিত করে চারদিন পর কেন জানালেন এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এই বিষয়ে ধামরাই থানার (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ভুক্তভোগী শিশুটির মা আজ রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ