1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কবরস্থানের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৬৮ 0 সংবাদ টি পড়েছেন
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের ভূঞাপুরে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মালা নামের এক নারী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মালা (২৬) উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের তারা খানের মেয়ে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) গভীররাতে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার তাড়াই কবরস্থানের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গভীররাতে তাড়াই কবরস্থানের পাশে সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল মালা। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, খবর পেয়ে সড়কের উপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মালা ঢাকায় তার আত্মীয়ের বাড়িতে থাকতো। কিন্তু বাড়ির কাউকে না জানিয়ে সে চলে আসে। তার মানসিক সমস্যা ছিল। কয়েক বছর আগেই তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয় বলে জেনেছি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনীয় প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ