1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বিছানায় পড়েছিল বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩০৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // লক্ষ্মীপুরে বাসার দরজার তালা ভেঙে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার শাকচর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরের নেছা (৬৫)। পুলিশের ধারণা, এই দম্পতিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ৪-৫ দিন আগে ঘটনাটি ঘটতে পারে।

ছিদ্দিক আবুধাবি প্রবাসী ছিলেন। প্রায় ১৬ বছর আগে তিনি প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসেন। তাদের কোনো সন্তান ছিল না। ছিদ্দিক স্ত্রীকে নিয়ে একাই শাকচরের বাড়িতে থাকতেন।

নিহত ছিদ্দিকের ভাই আবদুল করিম, ভাতিজা জাকির হোসেন ও আবদুল হান্নানসহ স্বজনরা জানান, সবশেষ ৬ দিন আগে আতর নেছা তার দেবর কালামের বাড়ি পার্শ্ববর্তী তেরবেকি এলাকায় যান। এরপর থেকেই ছিদ্দিক ও তার স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি ছিদ্দিক, তার ভাই আবদুল করিম, আবুল কালাম এক ব্যক্তির কাছে তাদের কয়েক শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু রেজিষ্ট্রি হয়নি। এজন্য স্বজনরা তাদের খোঁজ ও জমি রেজিষ্ট্রির জন্য এনআইডি কার্ড নেওয়ার জন্য ওই বাসার সামনে আসেন। প্রথমে গেটে তালাবদ্ধ দেখলেও পরে পঁচা গন্ধ আসায় স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে গেটের তালা ভেঙে বাসার ভেতরে ঢুকে খাটের ওপর অর্ধগলিত দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের গলায় কাপড় বাঁধা ছিল। বাসার ভেতরে সব এলোমেলো। একতলা বাসার ওই ছাদের দরজার লক ভাঙা দেখা গেছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘দুজনের মরদেহ আমরা উদ্ধার করেছি। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ