1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন

পরীর এবারের রং ‘সাদা’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৬৯ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আগামী ২৪ অক্টোবর এই নায়িকার জন্মদিন। আর তার জন্মদিন ঘিরে থাকে বিশেষ আয়োজন ও চমক। প্রতি বছর একেক রঙের থিম ব্যবহার করে থাকেন পরী। আর আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনেই জন্মদিনের অনুষ্ঠানে আসেন। এবারও এর ব্যতিক্রম হবে না।

পরীমনির এবারের ড্রেসকোড সাদা। যা জন্মদিনের আগেই বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানাবেন তিনি। আর এবারের আয়োজনে চমক থাকছে বিগত বছরগুলোর তুলনায় বেশি- এমনটাই জানালেন পরী।

এই চিত্রনায়িকার ভাষ্য, ‘জন্মদিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে। কেন শুধু শুধু এ দিনটি মিস করব। জন্মদিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এবারের জন্মদিনটা আমার কাছে বিশেষ। কারণ, এবার আমি আর আমার নানু নয়, সঙ্গে আছে জীবনের গুরুত্বপূর্ণ দুজন- রাজ (স্বামী শরিফুল রাজ) ও রাজ্য (ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য)।’

পরীমনি আরও বলেন, ‘আমরা এখন চারজন হয়েছি। নানু, রাজ, রাজ্য আর আমি আছি। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটব। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সবার ভালোবাসা-আশীর্বাদ চাই।’

ড্রেসকোড প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘রং বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ নেই। ভালোলাগা থেকে রং বেছে নিই। সেই রং অনুযায়ী আমন্ত্রিতদের বলি। আমিও সেই রঙের কাপড় পরি। এটা শুধুই ভালো লাগার জায়গা থেকে। এবার সাদা থাকবে। সেই সঙ্গে থাকবে জল রঙের সমন্বয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ