1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৫৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতি‌বেদক // ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেল শ্রমিকরা।

রোববার সকাল থেকে রেল শ্রমিকরা কর্মসূচি পালন করছেন। তারা রেলস্টেশনে এবং রেলওয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনের সামনে বিক্ষোভ থেকে দাবির পক্ষে নানারকম স্লোগান দিচ্ছেন।

রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের ডাকে সাধারণ রেলওয়ে শ্রমিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, বিক্ষোভ এখনও চলছে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা চেষ্টা করছি।

আন্দোলনকারীদের ছয় দফা দাবিগুলো হলো-

১. বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে।

২. নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।

৩. আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে।

৪. কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করতে হবে।

৫. অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না।

৬. রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ