1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান: বাইডেন

  • প্রকাশিত : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩০৬ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // পাকিস্তানকে একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বিশ্বের বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পাকিস্তান। দেশটিতে কোনো সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লজ এঞ্জেলেসে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির রিসিপসনে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। সেই সময় তিনি রাশিয়া ও চীনেরও সমালোচনা করেন। চীন ও রাশিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্রবিষয়ক নীতি সম্পর্কে কথা বলার সময় বাইডেন পাকিস্তানের বিরুদ্ধে এমন তীর্যক কথা বলেন। বাইডেন জানান, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করে বাইডেন বলেন, এই লোকটি (শি) বোঝে তিনি কি চান তবে তার প্রচুর সমস্যা আছে। কীভাবে আমরা তা নিয়ন্ত্রণ করব। রাশিয়ায় কী ঘটছে তাও আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব। এইসময় বাইডেন আরও বলেন, আমি মনে করি পাকিস্তান হচ্ছে বিশ্বের একটি অন্যতম বিপজ্জনক দেশ। যার কোন সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। হোয়াইট হাউসের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বাইডেন এমন সময়ে এসব মন্তব্য করেছেন যখন পাকিস্তানের নতুন শেহবাজ শরীফ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। বাইডেনের এমন মন্তব্য দেশ দুইটির মধ্যে সম্পর্ককে আরও অবনতির দিকে ধাবিত করবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ