1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বোরকা পরলেই সুইজারল্যান্ডে জরিমানা হাজার ডলার!

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ২০২১ সালের মার্চে এক গণভোটের মাধ্যমে প্রকাশ্যে ‘মুখ ঢাকা পোশাক’ নিষিদ্ধ করে সুইজারল্যান্ড। কিন্তু দেশটিতে করোনার কারণে মাস্ক পরার বিধান আছে। তবে নতুন আইন করতে যাচ্ছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার পার্লামেন্টে খসড়া পাঠিয়েছে সুইস সরকার। তাতে বলা হয়েছে, প্রকাশ্যে জাতীয় ‘মুখ ঢাকা পোশাক’ আইন কেউ অমান্য করলে এক হাজার ডলারের বেশি জরিমানা করা হবে। অর্থাৎ মুখ ঢেকে কেউ বোরকা পরলে তার জরিমানা হবে।

দেশটির প্রধান ডানপন্থী রাজনৈতিক দল এগেরকিঙ্গের কমিটি বুধবার পার্লামেন্টে এই আইনের খসড়া বা বিল জমা দেয়। দেশটিতে কথিত বোরকা নিষিদ্ধ আইন বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ। এখন দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলে সমর্থন জানালেই সেটি আইনে পরিণত হবে।

গত বুধবার পাঠানো এ খসড়ায় বলা হয়েছে, গত বছর জনসম্মুখে বোরকার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে একটি বিল জমা হয়। এতে সুইস আইনপ্রণেতাদের ৫১ দশমিক ২ শতাংশ বোরকার ওপর নিষেধাজ্ঞার পক্ষে ভোটে দেয়।

রিপোর্ট, বিলে বোরকা বা নেকাবের নাম না নিয়েই দেশটির জনসম্মুখে, পাবলিক ট্রান্সপোর্ট, রেস্তোরাঁ বা রাস্তায় হাঁটার সময় মুখ লুকিয়ে রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নারীরা মাথার চুল ঢেকে রেখে হিজাব পরতে পারবেন। তবে, পুরো শরীর ঢাকলেও তাদের চেহারা অর্থাৎ মুখ, নাক, চোখ দেখা যেতে হবে।

সুইজারল্যান্ডে বর্তমানে জনসংখ্যা ৮৬ লাখের বেশি। এরমধ্যে দেশটিতে ৫ শতাংশ মুসলিমের বসবাস। তাদের অধিকাংশই তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা এবং কসোভোর নাগরিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ