1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বাবা-মা হয়ে বিপাকে ভিগনেশ-নয়নতারা, তদন্তের নির্দেশ সরকারের

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৮৫ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // মাস চারেক আগে অর্থাৎ চলতি বছরের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বিয়ের ঠিক চার মাসের মাথায় গত ১০ অক্টোবর যমজ পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। আর এই ঘোষণার জেরেই এখন বিপাকে এই তারকা দম্পতি।

যদিও সন্তানদের জন্মের পদ্ধতি নিয়ে প্রকাশ্যে এখনো কিছুই বলেননি দুজনে, কিন্তু সারোগেসির মাধ্যমেই যে মা হয়েছেন নয়নতারা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নেটপাড়া। কেননা বিয়ের পরেও পুরোদমে ছবির প্রচার সেরেছেন অভিনেত্রী, কিন্তু তার মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার কোন লক্ষণই ধরা পড়েনি।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভারতে নিষিদ্ধ ঘোষিত হয়েছে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমর্শিয়াল সারোগেসি। নির্দিষ্ট কিছু শর্তেই চিকিৎসা বিজ্ঞানের এই আর্শীবাদকে সন্তান লাভের রাস্তা হিসাবে বেছে নিতে পারবেন ভারতীয় দম্পতিরা। তবে নয়নতারা ও ভিগনেশ কবে এই প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই সম্পর্কিত সব দিক খতিয়ে দেখতে এবার তদন্ত চালাবে ‘ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিস’, বিষয়টি জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।

ভারতীয় সংবিধানের নিয়ম মেনে আদতেও সারোগেসি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সরকারও। এ ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন ভিগনেশ। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে বুধবার ভিগনেশ লিখেছেন, ‘আপনারা সব জানতে পারবেন সঠিক সময়ে। একটু ধৈর্য ধরুন সকলে।’

মূলত গত বছরের ডিসেম্বরে সংসদে পাশ হয়, ‘দ্য সারোগেসি (রেগুলেশান) অ্যাক্ট, ২০২১’, যা কার্যকরী হয় ২০২২ সালের ২৫ জানুয়ারি থেকে। এই আইনের জেরে ভারতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থের বিনিময়ে সারোগেসি। তবে সেই আইন কি মেনেছেন নয়নতারা ও ভিগনেশ, নাকি ভেঙ্গেছেন? সেটি খতিয়ে দেখতেই এখন ব্যস্ত তামিলনাড়ুর সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ