1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষ, ৩ জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৩০ 0 সংবাদ টি পড়েছেন
চট্টগ্রাম প্রতিনিধি // বঙ্গোপসাগরে দুই লাইটারেজ জাহাজের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড এবং নৌ বাহিনীর ডুবুরিদল। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও ডক কর্মচারী রহমত আলী। ডুবে যাওয়া জাহাজের সব নাবিকের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকায়।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

গত বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরের বঙ্গোপসাগর অংশে ধীরে ধীরে ডুবে যায় এমভি সুলতান সানজার নামের পাথর বোঝাই লাইটারেজ জাহাজটি। শেষ মুহূর্তে ছয় নাবিককে জাহাজে রেখে জীবন বাঁচাতে তিনজন লাফিয়ে পড়েন সাগরে। সেখানে থাকা কোস্ট গার্ডের একটি জাহাজ তিনজনকেই জীবিত উদ্ধার করে। চট্টগ্রাম বন্দর থেকে পাথর নিয়ে গন্তব্যে যাওয়ার সময় বঙ্গোপসাগরে অপর একটি জাহাজের সাথে সংঘর্ষ হয় এমভি সুলতান সানজারের। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণেই এমভি সুলতান সানজার নামের জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষের পর থেকে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর ১০ সদস্যের দুটি ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে সাগরে অভিযান শুরু করে।

কোস্ট গার্ডের উদ্ধারকারী সদস্য লে. ইফতেখার আলম বলেন, অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে জাহাজটি ডুবেছে। সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজেও ডুবুরিদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ