1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

পাকিস্তানে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ১৮

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানে একটি চলন্ত বাসে আগুন লেগে ১২ শিশুসহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল।

জামশোরোর ডিসি আসিফ জামিল বলেন, ওই বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়ে ছিলেন। দাদু জেলার নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা। এ উদ্দেশ্যে তারা ভাড়া করা গাড়ি ব্যবহার করছিলেন বলে জামিল জানান।

বন্যায় সিন্ধু প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হল দাদু। কী থেকে বা কেমন করে বাসটিতে আগুনের সূচনা হয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

পুলিশ জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুন লাগার পর তা পুরো বাসে ছড়িয়ে পড়ে এমন ধারণাই পাওয়া যাচ্ছে।

 

খবর: রয়টার্সের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ