1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে মানুষজন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে দেশের তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। নিউইয়র্কের কুইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, তাহসান, ইমন, পূজা চেরি, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা ও পলাশের। অনুষ্ঠানের শেষ মূহুর্তের সকল প্রস্তুতি ও প্রচারণা চলছে বলে জানিয়েছেন আয়োজক আলমগীর খান আলম।

তবে ক’দিন আগেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান জানান, তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ তার হাতে বেশ কিছু কাজ আছে। একদিন আগে, চিত্রনায়িকা পূজা চেরি ফেসবুকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। যদিও এর কিছুক্ষণ পর পূজা সেই ছবি ও পোস্ট ফেসবুক থেকে ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে শাকিব-পূজাকে নিয়ে চলা সমালোচনার নতুন মোড় নেয়।

কথা উঠে, শাকিবের এমন ঘোষণায় হতাশ পূজা। কারণ, শাকিব-বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পেছনে মূল কারণ নাকি পূজা। আর শাকিব খান নাকি মেতে আছেন পূজার প্রেমে! এমন কি তারা বিয়েও করেছেন গত মাসে! যদিও এসব বিষয় শোবিজে শুধুই গুঞ্জন হয়ে আছে।

তবে গতকাল বুধবার পূজার যুক্তরাষ্ট্রে না যাওয়ার ঘোষণায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে মানুষজন। অনেকেই বলছেন, শাকিব যাচ্ছে না বলে পূজাও ওই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।

তবে পূজার দাবি, এই সময়টা তিনি ব্যস্ত থাকবেন ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্ম নিয়ে। আর সে কারণেই মার্কিন মুলুকের অনুষ্ঠানে যাচ্ছেন না তিনি।

পূজার এসব কথা নিয়ে শোবিজে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছে, এসব মিথ্যা নাটক! এখন দেখার পালা কোনটা নাটক আর কোনটা সত্য। তবে শেষটা দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ