1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নারী পুলিশের প্রেমের ফাঁদে ধরা অটোরিকশা চোর

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের সম্পর্ক গড়ে অটোরিকশা চোর ধরেছে পুলিশ। এ সময় চুরি হওয়া দুটি অটোরিকশা উদ্ধার ও চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরের মাসুক মিয়া (৩৫), কেনা গ্রামের কাশেম মোল্লা (৩১), একই এলাকার শরীফ (২৪) ও এরশাদ মিয়া (৪৩)। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, সম্প্রতি বিজয়নগর উপজেলার কচুয়ামোড়া গ্রামের ছালেকুজ্জামানের ব্যাটারিচালিত অটোরিকশা আখাউড়ার খড়মপুর এলাকা থেকে চুরি হয়। এ ঘটনায় আখাউড়া থানায় লিখিত অভিযোগ দেন ছালেকুজ্জামান। ঘটনা তদন্তের দায়িত্ব পান থানার এসআই মো. মঈন উদ্দিন। তদন্ত কার্যক্রমের স্বার্থে আসামি শরীফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন এক নারী পুলিশ সদস্য। সোমবার দেখা করার কথা বলে তাকে খড়মপুর এলাকায় আসতে বলা হয়। সেখানে এলে শরীফ ও তার সহযোগী এরশাদকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও দুই সহযোগীকে গ্রেপ্তার ও দুটি অটোরিকশা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মূলত শরীফ ওই চালককে ফোন করে ভাড়ার কথা বলে নিয়ে যায়। যে কারণে তার মোবাইল ফোন নম্বর চালকের কাছে পাওয়া যায়। এরপর কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ