1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

টাঙ্গাই‌লে ইউ‌পি নির্বাচন, দেশীয় অস্ত্রের মহড়া

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের গোপালপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ভোট কে‌ন্দ্রের সাম‌নে আওয়ামী লী‌গের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে উভয় পক্ষের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। এসময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হো‌সেন ব‌লেন, কে‌ন্দ্রে এজেন্ট দেয়া‌কে কেন্দ্র ক‌রে আওয়ামী লীগ ও বিএন‌পির প্রার্থী‌র সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়প‌ক্ষের বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে এনেছে। এবং যথাসম‌য়ে ভোটগ্রহণ শুরু হ‌য়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ