1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ছোট লক্ষ্যে বড় ধাক্কা খেল বাংলাদেশের মেয়েরা

  • প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২১৯ 0 সংবাদ টি পড়েছেন
ডেস্ক রিপোর্ট // নারী এশিয়া কাপে সোমবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে প্রথম ইনিংসে বৃষ্টির কবলে পড়ে লঙ্কান মেয়েরা। বৃষ্টি শুরুর আগে ১৮.১ ওভারে লঙ্কানরা ৫ উইকেট হারিয়ে করে ৮৩ রান। এরপর বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা।

পরে খেলা শুরু হয় বেলা ১১.৫০ এ। বৃষ্টি আইনে তখন বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। কিন্তু এ ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কেবল হতাশই করেছেন মেয়েরা। মাঠ ছাড়তে হয় ৩ রানের লজ্জার হার নিয়ে। এতে এশিয়া কাপে বড় ধাক্কা বাংলাদেশ টিমের জন্য।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাও ভালো করতে পারেনি জ্যোতিরা। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা হক আউট হন দলীয় ১২ রানের মধ্যে। তবে নিগার ও রুমানা সে চাপটা সামলে নিয়েছেন ছোট জুটি গড়ে। দুজনের ব্যাটিংয়ে রান রেটও ছিল নাগালে। শেষ দুই ওভারের বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১২ রান। কিন্তু আইনোকা রানাওয়েরার করা ইনিংসের ষষ্ঠ ওভারে ম্যাচের ছবিটা পাল্টে যায়। এই বাঁহাতি স্পিনারের এক ওভারেই ৪ উইকেটের পতন ঘটে। রুমানা, নিগার, সোবহানা ক্যাচ আউট হওয়ার পর ওভারের শেষ বলে রান আউট ফাহিমা। অবিশ্বাস্য সেই ওভারের পর বাংলাদেশের জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ১১ রান। সেই ওভারে আরও একটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থেমেছে ৭ উইকেটে ৩৭ রানে।

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে প্রত্যাবর্তনের ম্যাচে জাহানারা আলম অবিশ্বাস্য এক ডেলিভারিতে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড করে। নিজের প্রথম ওভারের শেষ বলে রাউন্ড দ্য উইকেট থেকে আসা বলটি বিশাল ইনসুইং করে খুঁজে নিয়েছে আতাপাত্তুর স্টাম্প।

আতাপাত্তু তো বটেই। জাহানারার চোখে মুখেও তখন অবিশ্বাস, সঙ্গে আনন্দও। সেই উইকেটটিই মেয়েদের ক্রিকেটে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে জাহানারাকে শততম উইকেটের মাইলফলকে পৌঁছে দিয়েছে। তার আগে স্পিনার সালমা খাতুন, রুমানা আহমেদ ও নাহিদা আক্তার টি-টোয়েন্টিতে একশ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন।

জাহানারার ওই কীর্তির পর বাকি বোলাররাও লঙ্কান ব্যাটারদের চেপে ধরেন। অসম্ভব নিচু বাউন্সের উইকেটে সুবিধা করতে পারেননি লঙ্কানরা। ওদিকে বৃষ্টিও আসবে আসবে করছিল।

শেষ পর্যন্ত ইনিংসের ১৮.১ ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হয়। বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ সর্বোচ্চ ২টি উইকেট নেন। ফাহিমা খাতুন, সানজিদা আক্তার ও জাহানারা নিয়েছেন ১টি করে উইকেট।

শ্রীলঙ্কার কাছে এই হারের কারণে শেষ চারে যেতে বাংলাদেশকে চেয়ে থাকতে হবে ভারত-থাইল্যান্ডের ম্যাচের দিকে। যেখানে ভারতের জয়ের আশা করতে হবে নিগারদের। এরপর নিজেদের শেষ ম্যাচে হারাতে হবে সংযুক্ত আরব আমিরাতকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ