1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিয়ের চার মাসেই যমজ সন্তানের মা হলেন নায়িকা

  • প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৮০ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // বিয়ের আড়াই মাস না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট। এখনও তার সন্তান ভূমিষ্ঠ হয়নি। ঠিক এখানেই আলিয়াকে হার মানালেন দক্ষিণী ছবির তারকা অভিনেত্রী নয়নতারা। বিয়ের ঠিক চার মাসের মাথাতেই যমজ পুত্র সন্তানের মা হলেন তিনি ও পরিচালক বিঘ্নেশ শিবন।

এমনিতে নয়নতারা যে মা হতে চলেছেন সেই খবর ছিলই। গতকাল সামাজিক মাধ্যমে সন্তানসহ মায়ের ছবি পোস্ট করলেন বিঘ্নেশ। লিখলেন,‘তোমাদের তিনজনকেই খুব ভালবাসি।’ ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট হতেই ‘হিট’। বয়ে গেল লাখখানেক লাইক আর শুভেচ্ছাবার্তার বন্যা।

দক্ষিণী সিনেমার সফল নায়িকাদের তালিকায় নয়নতারার নাম প্রথমসারিতে। মালয়ালি খ্রিস্টান পরিবারে বড় হয়ে ওঠা তার। পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। ২০১৫ সালে বিঘ্নেশের সঙ্গে সম্পর্কে জড়ান নয়নতারা। চলতি বছরের জুন মাসে বিয়ে হয় তাদের। বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের মিলনমেলায় পরিণত হয় সেই বিয়ে।

বিয়ের পর থেকেই একসঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নয়নতারা ও বিঘ্নেশ। তবে রোববারের পোস্টে সবাইকে চমকে দেন তারা। দুই যমজ সন্তানের ছোট্ট ছোট্ট পায়ের ছবি পোস্ট করেন বিঘ্নেশ। ছবিতে তাকে ও নয়নতারাকে পা দু’টিতে চুমু খেতে দেখা যাচ্ছে। ক্যাপশনে বিঘ্নেশ জানিয়েছেন, সন্তানদের রাখা হয়েছে উইয়ার ও উলাগাম।

তবে এরপরেও রয়েছে কৌতূহল। বিয়ের চার মাসেই কীভাবে যমজ সন্তানের মা হলেন নয়নতারা? অনেকে মনে করছেন সারোগেসির মাধ্যমে তার সন্তানদের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। কিছুদিন আগেও স্বামীর সঙ্গে বিদেশে জন্মদিন উদযাপন করতে গেছে তাকে। করেছেন দক্ষিণী পরিচালক আতলি ‘জওয়ান’ সিনেমার শ্যুটিং। সিনেমাটিতে প্রথমবারের মতো সুপারস্টার শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ